অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসি, হুঁশিয়ারি আদালতের
দি নিউজ লায়ন; করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে বাধা দিলে কোনও আমলাকেই ছাড় দেয়া হবে না প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দিল্লির হাই কোর্ট।শনিবার করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’আখ্যা দিয়ে দিল্লি হাই কোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না।
সেই সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনও কর্তাব্যক্তিকেই ছে়ড়ে কথা বলা হবে না।
গত এক সপ্তাহ ধরে দেশে প্রতিদিন সংক্রমিত হচ্ছে ২ লাখের বেশি আর মৃত্যু হচ্ছে দুই হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুই হাজার ৬২৪ জন। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।
Post a Comment